Thursday, December 11, 2025

যশোরে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট। তপন স্মৃতি সংসদ চতুর্থবারের মতো এই আসরের আয়োজন করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় টাউন হল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

তপন স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুজ্জামান সেলিম।

উদ্বোধনী খেলায় স্পোর্টস জোন ও কার্ড গ্যালারি দল মুখোমুখি হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর