Thursday, December 11, 2025

বেনাপোল সীমান্তে ৫ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় সামগ্রী আটক

মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি, বিদেশি মদ, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ এপ্রিল) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিজিবি’র টহলদল এসব পণ্য আটক করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিদেশি মদ, কম্বল, বিভিন্ন ধরনের চকলেট, পান মসলা, বিটেক্স মলম ও কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৫,৫০,২৮৫/- (পাঁচ লাখ পঞ্চাশ হাজার দুইশ পঁচাশি) টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করছে। এর অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন চোরাচালানপণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর